শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:২৪
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আফজাল হোসেন

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ‘নৌকা’ প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আফজাল হোসেন চলতি একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে সংসদের হুইপ ইকবালুর রহিম ও মহিবুর রহমান উপস্থিত ছিলেন। শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।