শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু!

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে যৌনউত্তেজক সিরাপ সেবনে সুজন দালাল নামের এক দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সুজন দালাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা সুজন দালাল। তিনি বালুর বাল্কহেডে চাকরি করতেন। তিনি দুই সন্তানের জনক।

বিষয়টি নিশ্চিত করে ওসি আল মামুন উল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসাবিক হোটেলে নারীর সাথে সময় কাটাতে তিনি উত্তেজক সিরাপ সেবন করেছিলেন। যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে বরিশাল নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল নছিবে বন্ধু মারুফ আকনের সাথে আসেন সুজন দালাল। এ সময় সুজন এক পতিতা নারীর সাথে সময় কাটাতে হোটেলের একটি কক্ষে প্রবেশ করেন। পরবর্তীতে সুজন তার বন্ধু মারুফকে কল দিয়ে জানান তিনি অসুস্থবোধ করেছেন। পরে মারুফ এসে তাকে শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে লাশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হোটেল ম্যানেজার জসীম, তার বন্ধু মারুফ ও নারী লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল কোতয়ালী মডেল থানা নিয়ে আসা হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান- হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।