রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ৯:১১
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

বিসিসি মেয়রের দায়িত্ব নিলেন আবুল খায়ের আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)’র মেয়রের দায়িত্ব নিয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নগর ভবনের সামনে বরিশাল ফজলুল হক অ্যাভিনিউয়ে এ উপলক্ষে এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে নবনির্বাচিত মেয়র ও ৪০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরের ৩০টি ওয়ার্ড থেকে আগত দলীয় নেতা-কর্মী ও বিশিষ্ট জনেরা এতে যোগ দেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক সচিব সিরাজউদ্দীন আহম্মেদ, বরিশাল নগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, আবুল খায়ের আবদুল্লাহর স্ত্রী লুনা আবদুল্লাহ, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ।

নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ অভিষেক অনুষ্ঠানে নগরবাসীর উদ্দেশ্য বলেছেন, আপনাদের সকলের সহযোগীতায় বরিশাল নগরীকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার ইচ্ছা আমার রয়েছে। এই জন্য প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালি করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার হস্তে আমাকে বরিশাল বিভাগকে উন্নয়ন করার দায়িত্ব নিয়েছেন। এই জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, আপনারা হতাশ হবেন না আবার নিরাশও হবেন না। আমি প্রায় ২শত কোটি টাকা দায় দেনায় আছি।আর আমি মাত্র ১২ কোটি টাকা পেয়েছি এজন্য আমি হতাশ হইনি।
আমি বরিশাল নগরীতে কোন ধরনের বৈষম্য রাখব না। আমার কাছ থেকে নগরীর সকল সিটিজেনরা সেবা পাবেন। বরিশাল নগরীকে একটি স্মাট নগরী ও নতুন বরিশাল গড়ার অঙ্গিকার করছি।এ জন্য আমি আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।

এর আগে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মেয়র সমর্থিত আওয়ামী লীগের এক অংশ ও নব নির্বাচিত কাউন্সিলর গণ বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার,ফেস্টুন ও র‌্যালি নিয়ে অভিষেক অনুষ্ঠানে আসেন।