রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ৮:৪৬
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

বরিশাল জেলা পুলিশের অক্টোবর মাসের অপরাধ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলা পুলিশের অক্টোবর মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪নভেম্বর) বেলা ১২ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন মো: শাহজাহান হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল; রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, বরিশাল; মো: মেহেদী হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), বরিশাল; শারমিন সুলতানা রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল), বরিশাল, এস.এম বায়জীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার, মুলাদী সার্কেল, বরিশাল, জি.এম মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মেহেন্দিগঞ্জ সার্কেল, বরিশালসহ জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের মধ্যে র‍্যাব, কোষ্টগার্ড, নৌপুলিশের কর্মকর্তাগণ সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন এবং অক্টোবর মাসের দূর্গা পূজা সুষ্ঠ ভাবে সম্পন্ন করা ও মা ইলিশ মাছ ধরার বিরুদ্ধে চালিত অভিযান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।