বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৪
শিরোনাম :
বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বরিশাল-৫ আসনের ম‌নোনয়ন ফরম কিনলেন জাহাঙ্গীর ক‌বির নানক

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর-৫ আসনের ম‌নোনয়ন ফরম কিনে আলোচনায় জাহাঙ্গীর ক‌বির নানক।বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার।

তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সোমবার বিকাল ৫টা পর্যন্ত বিক্রি হয়।বরিশাল বিভাগের ২১ আসনে ২৪১ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা-১৩ আসনের পরপর দুইবা‌রের সাবেক সংসদ সদস্য। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

ব‌রিশালের তৃণমূল থে‌কে উঠে আসা এই রাজনী‌তি‌বিদ কখনোই স্থানীয় রাজনী‌তি‌তে প্রভাব বিস্তার করেন‌নি। হঠাৎ ক‌রেই ব‌রিশাল সদর (বরিশাল-৫) আস‌নে দলীয় ম‌নোনয়ন সংগ্রহ করায় আলোচনায় শী‌র্ষে র‌য়ে‌ছেন নানক।

এদি‌কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সদ্যবিদায়ি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক শামীম।তিনিও মনোনয়নপত্র কিনেছেন।

জাহাঙ্গীর কবির নানকের জন্ম ১৯৫৪ সা‌লে ১৪ জানুয়ারি ব‌রিশাল শহ‌রে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০৯ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকা-১৩ আসনে দলীয় ম‌নোনয়ন পে‌তে নানক ম‌াঠ চ‌ষে বেড়া‌চ্ছি‌লেন। সেই সংবাদ বি‌ভিন্ন গণমাধ‌্যমে উঠে এসেছিল। তার আগেই ব‌রিশাল সি‌টি নির্বাচনের দা‌য়িত্ব পান নানক। তখন থে‌কেই রাজনী‌তি‌তে গুঞ্জন চল‌ছিল নানক ব‌রিশা‌ল সদর আস‌নে দলীয় ম‌নোনয়ন পে‌তে পা‌রেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বরিশাল-২ আসনে। উজিরপুর-বানারীপাড়া আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১৫ জন।