বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

ডেস্ক রিপোর্ট ।। ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) অনলাইনে তিনি মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।

শাহজাহান ওমরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য ঝালকাঠি-১ এর রিটার্নিং অফিসার বরাবর আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষরিত একটি চিঠিও পাঠানো হয়।

যেখানে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (RPO 1972) এর Article-16 (২) ও 16 (৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এলাকায় মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।


অতএব, মুহাম্মদ শাহজাহান ওমরকে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এ ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের তাকে জামিন দেন। এরপর সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে শাহজাহান ওমরকে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য,গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে করা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।