শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

সংসদ নির্বাচনে ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট ।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সচিব বলেন, দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে মোট ২৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়েছে।

তবে কোন কোন দল নির্বাচনে অংশ নিচ্ছে সে বিষয়ে তাৎক্ষণিক তিনি বিস্তারিত জানাতে পারেননি।

এর আগে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা শুক্রবার কয়টি দল কোন কোন আসনে মোট কতজন প্রার্থী অংশগ্রহণ করছে তা বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।