শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩২
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৩

ডেস্ক রিপোর্ট ।। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

জাতীয় সংসদের ২৫৭ কুমিল্লা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাতীয় পার্টির (লাঙ্গল) মোঃ গোলাম মোস্তফা কামাল (লাকসাম উপজেলা সভাপতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মীর মো. আবু বকর ছিদ্দিক, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ জমির উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ মোয়াজ্জেম হোসেন জালালী (মনোহরগঞ্জ উপজেলা সভাপতি)। এদের মধ্যে জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল ও ইসলামী ফ্রন্টের মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন (নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর সত্যায়িত কপি জমা না দেয়া পর্যন্ত) স্থগিত রাখা হয়।

অপরদিকে, বাতিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন, জাকের পার্টির মনোহরগঞ্জ উপজেলা সভাপতি অ্যাডভোকেট টিপু সুলতান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর লাকসাম উপজেলা সভাপতি মনিরুল আনোয়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম প্রার্থী মোঃ হাছান মিয়া।