বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:১৭
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

গাজীপুরে রেলে নাশকতা, ২ তদন্ত কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট ।। গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় জেলা গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান।

তিনি জানান, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি ঘটনাটি দুর্বৃত্তরা নাশকতার লক্ষ্যে ঘটিয়েছে। তারপরও ঘটনাটি সঠিক কারণ অনুসন্ধানে বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলীকে সৌমিক শাওন কবিরকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন প্রকৌশলী, বিভাগীয় যাত্রী প্রকৌশলী, বিভাগীয় চিকিৎসকসহ আরও ৭ জনকে কমিটির সদস্য করা হয়েছে।