মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ৪:২৩
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

লাকসাম-মনোহরগঞ্জবাসীর প্রতি সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর আহ্বান

ডেস্ক রিপোর্ট।। দেশের উন্নয়ন ও নেতৃত্ব বাছাইয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী লাকসাম-মনোহরগঞ্জবাসির প্রতি খোলা চিঠিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

খোলা চিঠিতে তিনি উল্লেখ করেন,

‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’

কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ বাসীর প্রতি সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর আহবান

সম্মানিত এলাকাবাসী,

আমার স্বশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি সকলে সুস্থ্য এবং ভালো আছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা সর্বদা অসাম্প্রদায়িক, ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্বিকতা, সুফি মতাদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, প্রগতিশীল, ন্যায় পরায়ন, যোগ্য ও সৎ প্রতিনিধির নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদীয় আসন ২৫৭ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) কে সন্ত্রাস, মাদক, নৈরাজ্য ও সহিংসতামুক্ত পরিচ্ছন্ন এলাকা বিনির্মানে বদ্ধ পরিকর।

প্রিয় ভাই ও বোনেরা,

মানবতার মহান সেবার ব্রত নিয়ে শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থ্য ধারার সংস্কৃতি ও রাজনীতির চর্চা, মানবিক মূল্যবোধ তৈরী, সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান ও আত্ম উন্নয়নমূলক সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আগামীর উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে আমি আপনাদের সেবক হতে চাই।

আমার প্রিয় এলাকাবাসী,

বিগত দিনে আমার নির্বাচনী এলাকায় আমাদের বহু আপনজন বিভিন্ন প্রকার হয়রানীমূলক, ষড়যন্ত্র ও মিথ্যা মামলাসহ সহিং- সতার শিকার হয়েছেন। মাদকের করালগ্রাস তরুণ প্রজন্মকে নিয়ে গিয়েছে ধ্বংসের ধারপ্রান্তে। বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা, জুলুম নির্যাতনের শিকার হয়ে বাস্তহারা হয়েছেন বহুজন। পেশী শক্তির বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে গ্রাম ছাড়া হয়েছেন বহু মানুষ। সর্বত্র যোগ্য লোকদের পরিবর্তে স্বজন প্রীতির অবস্থান দিবালোকের ন্যায় স্পষ্ট। বিভিন্ন প্রকার হয়রানীর শিকার হয়ে দুঃসহ অবস্থায় দিনাতিপাত করছেন বহু আপনজন।

মহান আল্লাহ পাকের ইচ্ছায় ও আপনাদের সার্বিক প্রচেষ্টায় আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে একজন সংসদ সদস্য হয়ে নয় বরং আপনাদেরই একজন সেবক হয়ে আমার নির্বাচনী এলাকায় জঙ্গিবাদ, সন্ত্রাস ও সহিংসতা নির্মূল, সর্বত্র শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্য সেবার শতভাগ উন্নতি, ধর্মীয় মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, মাদকমুক্ত, রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার, বেকারদের কর্ম সংস্থান, বাস্তহারাদের জন্য আবাসন ব্যবস্থা, নারীদের জন্য হস্ত ও কুটির শিল্পসহ বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থাসহ সামাজিক উন্নয়নে সর্বোপরি আগামী প্রজন্মের জন্য সত্যিকারের সোনার বাংলা বিনির্মানে আমি বদ্ধ পরিকর ইনশাল্লাহ। এটি শুধু আশ্বাস নয় এটি আমার প্রিয় এলাকাবাসীর প্রতি আমার প্রতিশ্রুতি। আমার এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে আপনাদের রাষ্ট্রীয় আমানত তথা পবিত্র ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করুন।

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ও জঙ্গিবাদের প্রথম লক্ষ্য যুব সমাজ। এই যুব সমাজ যাতে ভ্রান্ত পথে ধাবিত হয়ে জঙ্গি তৎপরতায় যুক্ত না হয়, সেজন্য কাউন্সিলিং এবং তাদের মধ্যে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বিকাশ তরান্বিত করা হবে। আমার এ লক্ষ্য বাস্তবায়নে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন বিনীতভাবে কামনা করছি। পাশাপাশি আপনাদের সকলের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করি।

বিনীত
আপনাদেরই একান্ত আপনজন

সৈয়দ রেজাউল হক চাঁদপুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল, 

বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনিত প্রার্থী’