শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি আত্মমর্যাদাসম্পন্ন উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তাই শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সিলেট মহানগরীর এক হোটেলে মহানগর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র সংগঠনটিকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি।

এসময় তিনি ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের শক্তি। ছাত্রলীগ মানেই আওয়ামী লীগ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী—যারা এখনও বিচারের আওতায় আসেনি, তাদের বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, গণতন্ত্র এনেছে। এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।

এসময় তিনি আসন্ন নির্বাচনে মাঠপর্যায়ে প্রচার ও ভোটারদের নির্বাচনমুখী করতে ছাত্রলীগের সহযোগিতা চান।

সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশোওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ইফতার হোসেন পিয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের হেলেন আহমদ প্রমুখ।