রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পটুয়াখালীতে জেলা ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম ও খামার প্রতিষ্ঠাকারী ইমামদের মাঝে চেক বিতরণ

ডেস্ক রিপোর্ট।। পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে ২০১৭-১৮ থেকে ২০২২ ২৩ অর্থবছরের জেলা ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমামদের মাঝে সম্মাননা স্মারক, সনদ ও চেক বিতরণ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (৩ ডিসেম্বর)সকাল ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ আবদুল্লাহ সাদীদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান খান, জেলা আনসার অ্যাডজুটেনট, উপজেলা নির্বাহী অফিসার পটুয়াখালী সদর, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ১৮জন, বিভাগীয় পর্যায়ের চারজন ও ৬ জন শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমামকে সম্মাননা স্মারক, সনদ ও চেক দেয়া হয়।