শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ইসির নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট ।। আগামী সোমবারের পর ইসির নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া পুলিশ সদস্যদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

ইসির নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আমরা কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না- এমন নির্দেশনা দিয়েছে ইসি। বিজয় আনন্দ প্রকাশ করতে মানা করছি না। কিন্তু সংযতভাবে চলতে হবে; শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। ভোটবিরোধী কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

এর আগে সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আবার পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এরও আগে সকাল ছয়টা ৩৪ মিনিটে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।