রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

খুলনার সুন্দরবন রেজিমেন্টের ক্যাম্পিং এর শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট ।। খুলনার সুন্দরবন রেজিমেন্ট এর ক্যাম্পিং ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট খুলনা এর সার্বিক তত্ত্বাবধানে সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট ক্যাম্পিং- ২০২৩, কেডিএ আবাসিক এলাকা, শিরোমনি খুলনায় শুরু হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) হতে ২৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত উক্ত ক্যাম্পিং এর কার্যক্রম পরিচালিত হবে। অদ্য ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ০৯০০ ঘটিকায় রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদুজ্জামান, বিজিবিএম, পিজিবিএম, আর্টিলারি শুভ উদ্বোধন করেন। রেজিমেন্ট কমান্ডার তাঁর বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ল্যান্স কর্পোরাল মেজবাহ উদ্দিন নৌফেলসহ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প এ্যাডজুটেন্ট, ক্যাম্প প্রশিক্ষণ অফিসার, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট, বিএনসিসিওগণ, নিয়োগপূর্ব প্রশিক্ষণে অংশগ্রহণকারী পিইউও, টিইউওগণসহ সামরিক বেসামরিক প্রশিক্ষকবৃন্দ এবং খুলনা, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ২১ টি জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে আগত ৫৩০ জন প্রশিক্ষণার্থী ক্যাডেট।

নয় দিন ব্যাপী পরিচালিত এ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের মাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যত নেতৃত্বের গুনাবলী বিকাশের লক্ষ্যে সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ যেমন পিটি, ড্রিল, টহল, ফাঁদ, হানা, ক্ষুদ্রান্ত্র ফায়ারিং, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনে জরুরী পরিস্থিতিতে করণীয়, ডেঙ্গু, অগ্নি দগ্ধ বা এসিডে পোড়া, যে কোন দূর্ঘটনা স্থল হতে উদ্ধারে করণীয়, প্রাথমিক চিকিৎসা এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী ভাষণের পর রেজিমেন্ট কমান্ডার নেতৃত্বের গুণাবলী সৃষ্টির অংশ হিসেবে ১২ জন ক্যাডেটকে ক্যাডেটদের সর্বোচ্চ পদবী ক্যাডেট আন্ডার অফিসার র‍্যাংক ব্যাজ পরিধান করান।