রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে উৎসবমূখর পরিবেশে নতুন বই বিতরন

ডেস্ক রিপোর্ট ।। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে বরিশালে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরন করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারী) সকাল ১০ টায় বরিশাল সদর গালর্স মাধ্যমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনী থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী।

বরিশাল জেলার ১০ উপজেলার ৪শত ৬৯টি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ও ২শত ৩৯টি মাদ্রার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ লক্ষ, ৮৮ হাজার,৪শত ৯৬ বই শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই বিতরন করা হয়েছে।

সদর গালর্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে বই বিতরন সৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান,জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,বরিশাল বিভাগীয় আঞ্চলিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন ও বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা গণ।

এর আগে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সহ বিভিন্ন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।