বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৩
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বরিশালে জাতীয়তাবাদী আইনজীবীদের আদালত বর্জন ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট ।। গণতন্ত্র ও আইনের শাসন পূনঃ প্রতিষ্ঠা,বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে ১লা জানুয়ারী থেকে ৭ই জানুযারী পর্যন্ত সকল আদালত বর্জন কর্মসূচি উপলক্ষে বরিশাল আইনজীবী সমিতি ও জেলা জজ কমপাউন্ড চত্বরে মানববন্ধনের ন্যায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে।

আজ সোমবার (১ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল জেলা ইউনিটের আয়োজনে একর্মসূচি পালিত হয়।

বরিশাল জেলা ইউনিট সভাপতি এ্যাড. মহসিন মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. আলী হায়দার বাবুল,এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, এ্যাড. আজাদ হোসাইন,এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, এ্যাড. শহিদ হোসেন, এ্যাড, হুমাউন কবীর মাসুদ,এ্যাড. কাজী বসির, এ্যাড. আবুল কালাম আজাদ ইমন,এ্যাড,মোখলেচুর রহমান ও এ্যাড. আনিছুর রহমান সহ বিভিন্ন আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।