ডেস্ক রিপোর্ট ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল (৪) আসনের স্বতন্ত্র ঈগল প্রতীক প্রার্থী পঙ্কজ নাথের সেচ্ছাসেবক লীগের সদস্য ও তার অনুসারী সমর্থকরা নৌকা প্রতীক বঞ্চিত আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আকতারের সমর্থক অনুসারী ইউসুফ মিয়া (৩০) ও সাহাবুদ্দিনের চাখ উৎপাটন ও দু’হাতের রগ কর্তন করার অভিযোগ উঠেছে।
আহতদের খুন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে হিজলা-গৌরবদী এলাকার শাওরা বাজারের কাছাকছি এই হামলাম শিকার হয় তারা। এঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
শাম্মি আকতারের সমর্থক মাহিম ও আহতরা চোখ উৎপাটনের শিকার ইউসুফ ও হাতের রগ কর্তনের শিকার সাহাবুদ্দিন বলেন আসন্ন নির্বাচনে তারা নৌকা প্রতীক প্রার্থী শাম্মি আকতারের পক্ষে এতদিন কাজ করে আসছিলেন তারা সম্পত্তি সময়ে শাম্মি আকতার নির্বাচনে আসতে না পারায় তাদেরকে পঙ্কজ দেব নাথের সমর্থক অনুসারীরা ঈগলের পক্ষে কাজ করার কথা বলে তাদের সেই কথা না রাখার জেড় হিসাবে শুক্রবার রাত ৮ টার দিকে শাওরা বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে ঈগল প্রতীকের নেতা কর্মী ইয়ামিন হাওলাদার, রাসেল বেপারী,শামীম হাওলাদার,জহিরুল ইসলাম,ফয়সাল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম সহ বেশ কয়েকজন ইউসুফ ও সাহাবুদ্দিনের হামলা করে এসময় হামলাকারীরা ইউসুফের চোখ উৎপাটন ও সাহাবুদ্দিনের দু’হাতের রগকর্তন করে বলে তারা অভিযোগ করে। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় খুন্না স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এব্যাপরে হিজলা থানা অফিসার ইনচার্জ যুবায়ের আহমেদ এর সাথে কথা হলে তিনি বলেন এই ঘটনায় ৪ জনের এজাহার নামীয় মামলা হয়েছে পুলিশ অভিযান চালিয়ে তাদের মধ্যে খেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ জনকে গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।