বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৮
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বরিশালে ভোট চেয়ে টাকা বিতরণের সময় আ.লীগ নেতা আটক, ১৫ দিনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণের সময় মঞ্জুর মোর্শেদ নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৬ জানুয়ারি) রাতে নগরীর জিয়া সড়কের মদিনা মসজিদ এলাকা থেকে ১৭ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। মঞ্জুর মোর্শেদ নগরীর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং নগরীর কাজীপাড়া প্রথম গলির বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই আসনে প্রার্থিতা হারানো বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন। দ্বৈত নাগরিকত্বের কারণে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল হলে রিপনকে সমর্থন দেন সাদিক।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম বলেন, ‘২ জানুয়ারির পর থেকে মঞ্জু এলাকায় ভোটারদের টাকা বিতরণ করে আসছিলেন। বিষয়টি জানার পর তাকে নজরদারিতে রাখা হয়। শনিবার রাতে জিয়া সড়ক এলাকায় ভোটারদের টাকা বিতরণ করছিলেন। বিষয়টি জানার পর নৌকার প্রার্থীর সমর্থকরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি তালিকা পাওয়া যায়। সেই তালিকা অনুযায়ী প্রায় এক লাখ টাকা ভোটারদের মাঝে বিতরণ করেছেন।’

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমান উল্লাহ আল বারী সাংবাদিকদের বলেন, ‘মঞ্জুকে ১৭ হাজার টাকাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারকের কাছে ভোটারদের মাঝে টাকা বিতরণের কথা স্বীকার করেছেন মঞ্জু। এরপর তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।’