শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:১২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ঘণ্টায় তিন দফায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পাঁচ দফায় ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এসব ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টা থেকে রাত ৮টার মধ্যে চানখারপুল, কার্জন হল ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন এলাকা ও চানখাঁরপুলে ২টি করে ৪টি ককটেল বিস্ফোরিত হয়। এর প্রায় ৩০ মিনিট পরে রাত ৮টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তায় কে বা কারা পরপর চারটি ককটেল নিক্ষেপ করে চলে যায়। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার ওসি ফোর্স নিয়ে হাজির হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‌‘কিছু ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে ঘটেছে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’