রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে : মেয়র খোকন

ডেস্ক রিপোর্ট ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলাম। সবকিছু ভালোই দেখছি, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভালো এবং স্বাভাবিক রয়েছে।

সার্বিক নির্বাচনী পরিস্থিতি ভালো রয়েছে জানিয়ে মেয়র খোকন বলেন, আশাকরি নৌকার বিজয় হবে আর আমাদের প্রার্থী তো ভালো মানুষ, তাকে সব শ্রেণি পেশার মানুষ ভোট দেবে। তিনি সবার ভোট পাবেন। সার্বিক পরিস্থিতি ভালোই দেখছি।

রোববার (০৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি নগরের সরকারি সিটি কলেজে ভোট দিয়ে এ সব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, নৌকার প্রার্থী বিজয়ী হলে এ বরিশালের উন্নয়ন দুজনে মিলে করবো। আর তাতে এগিয়ে যাবে বরিশাল।

এর আগে বরিশাল নগরীর নব আদর্শ বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

পাশাপাশি সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। ভোট দেওয়া শেষে জয় বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক। গোটা বরিশালে নির্বাচনি উৎসবের আমেজ বিরাজ করছে। মানুষ দক্ষিণাঞ্চলসহ গোটা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকায় ভোট দেবে।