শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৫৯
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ভোট কেন্দ্রে ভক্তকে চড় মারলেন সাকিব

অনলাইন ডেস্ক ।। চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মেজাজ হারানোর জন্য দুর্নাম থাকলেও নির্বাচনী প্রচারণায় সাকিবকে বেশ ধৈর্য্য ধরতে দেখা যায়। তবে আজ শেষ মুহূর্তে এসে মেজাজ হারালেন তিনি। ভোটকেন্দ্রেই একজনকে চড় মারেন সাকিব।

সকালে ভোট দেওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন সাকিব। সেখানে এক কেন্দ্রে ভীড়ের মধ্যে পড়েন সাকিব। চারদিক থেকে ভোটাররা তাকে ঘিরে ধরে। কেউ ছবি তুলতে চায়, কেউ কথা বলতে চায়। অতিরিক্ত ভিড়ে কেউ কেউ গায়ের ওপরও উঠে পড়ে। এ সময় মেজাজ হারিয়ে এক কর্মীকে চড় মেরে বসেন এই টাইগার অধিনায়ক। জানা গেছে, তিনি যাকে চড় দিয়েছেন, সেই ব্যক্তি সাকিবেরই ভক্ত।

এর আগে মাগুরার দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট নিজের ভোট দেন সাকিব। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হয়ে যান তিনি।

মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী চারজন বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।