শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

পটুয়াখালীতে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার রুহুল আমিন

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালী-১ আসনের কচাবুনিয়া ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আজ রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া এলাকার একটি ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিজের ব্যক্তিগত সহকারী সোহলসহ ৬ সমর্থক আহত হয়েছেন বলে জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আহত সোহেল বলেন, ‘লাঙ্গল প্রতীকের প্রার্থী রুহুল আমিন হাওলাদার তার সমর্থকদের নিয়ে কচাবুনিয়া ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের ভাই কামাল হোসেনের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন আকস্মিকভাবে রামদা ও লাঠি নিয়ে হামলা চালায়।’

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এ বি এম রুহুল আমিন হাওলাদারকে ভোটকেন্দ্রে ঢুকতেও দেয়নি বলে জানান তিনি।

এ বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নির্বাচনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগকে সব সময় কাছে পেলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে কাছে পাইনি এবং আজ তারই ভাই কামাল হোসেন আমাদের ওপর হামলা চালায়। আশা করি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিষয়টি দেখবেন, কারণ তার দলের লোকই আমাদের ওপর হামলা করেছে।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘শুনেছি দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত কামাল হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।’