বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৫
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বরিশালে চাঁদা আদায়ে গিয়ে গণধোলাই খেলেন কথিত আ’লীগ নেতা

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে চাঁদা আদায় করতে গিয়ে দলবলসহ গন ধোলায় খেলেন কথিত আওয়ামীলীগ নেতা মিলনসহ বেশ কয়েকজন।

তালতলী বাজারে প্রতিদিনের মত মঙ্গলবার সকালে মাছ ব্যবসায়ীরা মাছের বাজারে মাছ বিক্রীর উদ্যেশে গেলে মিলনসহ তারদল বলে থাকা নিপু,ইমরান,সজিব,নাহিদ শামীম,সাগরসহ আরো দশ থেকে পনের জন সেখানে উপস্থিত হয়। মাছ ব্যবসায়ীদের উদ্দ্যেশ্য করে বলে যে আজ থেকে চাঁদা না দিলে এখানে মাছ বিক্রি বন্ধ থাকবে।

বাজারে উপস্থিত হয়ে সাগর সহ বেশ কয়েকজন রাস্তার হলুদ অটো চালকদের ডেকে বলে এখান থেকে নিয়ে শহরের কোন বাজারে যেতে হলে প্রতি ট্রীপ তাদেরকে পাঁচশত টাকা করে দিতে হবে।

সেখানে থাকে হারুন নামে অটো ড্রাইভার বলেন আমি মাছ নিয়ে পোর্ট রোডের বাজারে যাওয়ার জন্য রওয়ানা দিলে সাগর আমার পথরোধ করে দাঁড়ায় এবং আমার কাছে পাঁচশত টাকা চাঁদা দাবী করে জোর করে পাঁচশত টাকা নিয়ে যায়।অনন্য অটো ড্রাইভারের উদ্দ্যেশ্য করে বলতে থাকা এখান থেকে মাছ নিয়ে শহরে গেলে টাকা দিতে হবে।

আরেক মাছ ব্যাবসায়ী আকিব জানান যে আমি আমার পুকুরের মাছ নিয়ে বিক্রীর উদ্দ্যেশ্যে বাজারে আসলে আমার অটোর পথরোধ করে সাগর দাঁড়িয়ে টাকা দাবি করে বলে যে টাকা না দিলে বাজারে মাছ বিক্রী করতে দিবে না।

নাম প্রকাশ করার না শর্তে জানান যে মাছ সরকারী জমিতে আমরা মাছ বিক্রী করি কাউকে চাঁদা দিব না। মাছ ব্যাবসায়ী যখন আমরা জখন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের উপর চড়াও হয়।মাছ বিক্রি বন্ধ করে দেয় সবাই মিলে ধাওয়া দিয়ে তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গণধোলাই দিয়ে ফেলে রাখে।পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় মিলনকে শেরে বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আ’লীগ নেতা নিরব হোসেন টুটুলের লোকেরা বাজারটি হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় মঙ্গলবার খুব সকালে সিটি মেয়র খোকনপন্থী ওয়াশিম দেওয়ানের অনুসারী কাজিবাড়ি মসজিদ এলাকার বাসিন্দা কথিত ছাত্রলীগ নেতা মিলনকে ভাড়া করে নিয়ে আসে। সকাল ৭টার দিকে মিরাজ, কালু এবং নিজাম কথিত ছাত্রলীগ নেতা মিলনকে নিয়ে বাজারে এক ধরনের ত্রাস সৃষ্টি করে এবং ব্যবসায়ীদের মাছ ক্রয়-বিক্রয় বন্ধ করে দেয়। এমনকি মিলন হারুন নামের এক ব্যক্তির অটোরিকশা থামিয়ে তার কাছ থেকে জোরপূর্বক ৫০০ টাকা নিয়ে যায়। মূলত এর পরপরই সংক্ষুব্ধ হয়ে ওঠেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা এবং মিলনসহ চাঁদাবাজদের ধরে বেধড়ক পিটুনি দেয়। এতে কালু মিরাজদের আগন্তত গুন্ডাবাহিনী যে যার মতো করে দৌড়ে পালিয়ে যায়।

এই সম্পর্কে মিলনের কোনো বক্তব্য না পাওয়া গেলেও যুবলীগ নেতা ওয়াশিম দেওয়ান বলছেন, তালতলী বাজারে যারা অঘটন ঘটিয়েছেন, তারা সকলে আমাদের দলীয় লোক হলেও এখানে কোনো রাজনৈতিক বিষয় নিহিত নেই। তবে শহর ছাত্রলীগ নেতা দাবিদার মিলন কেনো সাদিক অনুসারীদের হয়ে সদর উপজেলার বিস্তীর্ণ জনপদে গিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলেন- এমন প্রশ্নে কোনো সদুত্তোর দেননি যুবলীগ নেতা ওয়াশিম। ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদোহা আবিদের বক্তব্যও অনুরুপ, তিনি জানিয়েছেন, পুরো বাজারটিতে তার ওয়ার্ডের বেশি লোকজন ব্যবসা করেন।

কাউনিয়া থানা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে মঙ্গলবার সকালে কিছুটা ঝামেলা হয়েছিল। তবে কোনো পক্ষ অভিযোগ করেনি। পরবর্তীতে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’