শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:২৫
শিরোনাম :
ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বরিশালে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বুধবার (১০) জানুয়ারী সকাল ১০টায় নগরীর সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সম্মুখে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড.তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এরপরপরই বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত) বেলা সাড়ে ১১টায় কাউন্সিলরদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

এরপরে বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন,মেজবা উদ্দিন জুয়েল সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনগুলো নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেন।