বৃহস্পতিবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৮
শিরোনাম :
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

বিষখালী নদী থেকে পাল্লা হরিণ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।। বরগুনার পাথরঘাটা বিষখালী নদী থেকে একটি জীবিত পাল্লা হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

বুধবার (১০ জানুয়ারি) বিষখালী নদীর হরিণঘাটা ইকোপার্ক এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

পাথরঘাটা বন বিভাগের দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কর্মকর্তা লে. শাকিব মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বিষখালী নদীতে নিয়মিত টহল অবস্থায় হরিণঘাটা ইকো পার্কসংলগ্ন নদীতে হরিণটিকে সাঁতার কাটতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন বিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া হরিণটির শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়ে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে হরিণটি। হরিণটি পাঁচ ফুট লম্বা এবং ওজন প্রায় দুই মণ হতে পারে।

পাথরঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তরে আহত অবস্থায় হরিণটি বন বিভাগের লোকজন নিয়ে আসেন। হরিণটির শরীরের ২০টি সেলাই লেগেছে। হরিণটি সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।