রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সরকার গঠনে পিপিপির সঙ্গে আলোচনায় প্রস্তুত ইমরান খান

অনলাইন ডেস্ক ।। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তার সুর নরম করেছেন। তিনি কেন্দ্র সরকার গঠনের জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন। দলের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

বৃহস্পতিবার সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, কারাবন্দী ইমরান খান পিপিপির সঙ্গে কথা বলতে ‘প্রস্তুত’। দুই রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি সরকার গঠনের বিষয়ে পিটিআই ও পিপিপির মধ্যে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও সরকার গঠন করতে পারছে না। দলটি সরকার গঠনের জন্য পিপিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করতে চাইছে।

এছাড়াও জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামায়াত-ই-ইসলামিসহ অন্যান্য জাতীয়তাবাদী দলগুলোরর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে পিটিআই। উল্লিখিত দলগুলো নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করছে৷

পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি দেশের রাজনীতিকে একীভূতকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিতে পিটিআই-এর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছিল। এর দুদিন পর এই সিদ্ধান্ত জানালো ইমরান খানের দল।

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকেও অন্তর্ভুক্ত করা উচিত। কারণ আমরা চাই শুধু পিটিআই নয়, প্রতিটি রাজনৈতিক দলই এ প্রক্রিয়ার অংশ হোক। আমরা অর্থনৈতিক, প্রতিরক্ষা এজেন্ডা ও অন্যান্য ক্ষেত্রে এক থাকতে চাই। পাকিস্তানের জনগণের জন্য কিছু করতে চাই।’