সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

পার্বতীপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত: রেল যোগাযোগ বিচ্ছিন্ন রংপুর

ডেস্ক রিপোর্ট ।। দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্রগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর হয়ে মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইন্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে গাড়ি উদ্ধার কাজ শুরু করে।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, ঘটনাস্থলে পৌছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। তবে, ঘটনাস্থলের লাইন গোলাই (অর্ধ চাঁদ আকৃতির) হওয়ায় এবং লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটে।