রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জাহাজের ধাক্কায় ভেঙে পড়লো যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট কি ব্রিজ

অনলাইন ডেস্ক ।। জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সেতুতে ডুবে যাওয়ার আগে আগুন ধরে যায় এবং একাধিক যানবাহন পানিতে পড়ে যায়।

মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, আই-৬৯৫ কি সেতুটি দুর্ঘটনার শিকার হয়েছে। এজন্য ব্রিজের সমস্ত লেন উভয় দিক বন্ধ করে দেওয়া হয়েছে।

বাল্টিমোর মেয়র বলেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে।