রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৬
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

জার্মানিতে শেখ হাসিনা-জেলেনস্কির বৈঠক

অনলাইন ডেস্ক ।। জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। এর আগে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন।

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কারণে রাশিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মন্ত্রী।