রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:০৯
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বাড়ছে না ঈদের ছুটি

ডেস্ক রিপোর্ট ।। চাঁদ দেখা সাপেক্ষে পূর্বঘোষণা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আছে আগামী ১০ থেকে ১২ এপ্রিল। এই ছুটি ৯ তারিখ (একদিন) বাড়ানোর সুপারিশ করা হলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়।

সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরে অন্যান্য ছুটি মিলিয়ে ৫ দিন ছুটি মিলছে। ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে কাজে স্থবিরতা নামতে পারে।

এর আগে ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল ২ দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদের ছুটি আছে ১০, ১১ ও ১২ এপ্রিল। পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার পয়লা বৈশাখের ছুটি আছে।