রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:০৮
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ভারত থেকে ট্রেনে এলো আমদানি করা ১৬৫০ টন পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট ।। সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে ভারত থেকে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ১৬৫০ টন পেঁয়াজ।

সোমবার সকাল ৬টার দিকে চালানটি সিরাজগঞ্জে পৌঁছায়।

রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন জানান, সকালে প্রথমে আসে ইন্ডিয়ান রেলওয়ের ৩১টি ওয়াগন। বাকি ১১টি ওয়াগন আসে সকাল ৯টার দিকে। এরপর শুরু হয় খালাস কার্যক্রম।

টিসিবির যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বলেন, আমদানির পেঁয়াজের প্রথম চালানটি এসে পৌঁছেছে। এখান থেকে প্রথমে ১০০ মেট্রিক টন পেঁয়াজ ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে। জনগণের চাহিদা পূরণে আজ থেকেই এটা ঢাকায় বিক্রি শুরু হবে।

ভারত থেকে মোট ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ গতকাল রোববার বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর হয়ে দেশে আসে ।টিসিবি ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছে এটি তার প্রথম চালান।