সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৬
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

কুমিল্লায় চুরির অপবাদে শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লায় চুরির অপবাদে ইব্রাহিম খলিল সামির (১২) নামের এক শিশুকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার (৮ মে) দুপুরে লালমাই থানায় মামলার পর সন্ধ্যায় নির্যাতনকারী সামছুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

শিশু সামির লালমাই উপজেলার আমুয়া গ্রামের সৌদী প্রবাসী শাহীন কাদেরের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবাসী শাহীন কাদেরের পরিবারের সঙ্গে জায়গা-জমি নিয়ে একই বাড়ির সামছুল হকের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই সামছুল হক ও তার ছেলে মো. শান্ত গত রোববার বিকালে কৌশলে শিশু সামিরকে ঘর থেকে ডেকে নিয়ে চুরির অভিযোগ এনে মারধর করে।

লালমাই থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ জানান, এ ঘটনায় অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।