বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৩
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

রাজাপুরে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ

ডেস্ক রিপোর্ট ।। ঝালকাঠি জেলার রাজাপুরে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং অবাধ ও সুষ্ঠু ভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে মাঠে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে রাজাপুর বাইপাস মোড় সহ বিভিন্ন এলাকায় রাজাপুর ও কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এর নেতৃত্বে যানবাহন ও মোটর সাইকেলে তল্লাশি চালিয়েছে পুলিশ।

এসময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় রাজাপুর ও কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা বলেন,সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে হেলমেট বিহিন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমরা তেলের পাম্প মালিকদেরকেও হেলমেট ছাড়া জ্বালানি না দেয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছি।পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না।এছাড়াও কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এ সময় রাজাপুর ও কাঠালিয়া সার্কেলের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।