বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩০
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

কুমিল্লায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও ট্রাক উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান টের পেয়ে মহাসড়কে ট্রাক থামিয়েই ড্রাইভার দৌড়ে পালানোর সময় ৪ কেজি গাঁজা ও ট্রাক উদ্ধার

মঙ্গলবার (২৮ মে ২০২৪) রাত ৯টা ৫৫ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন টাটা ট্রাক নং- ঢাকা মেট্টো-ট-১৮-৮৯৮৯ এর চালক তার সিটের পিছনের বক্সের মধ্যে কিছু গাঁজা নিয়ে সুয়াগাজি হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন, এসআই খোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্স সহ সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ঢাকা মুখি লেনে চেকপোস্ট করাকালীন সময়ে উল্লিখিত ট্রাকটিকে দেখতে পেয়ে সিগনাল দিলে ট্রাকের চালক সুকৌশলে গাড়িটি রাস্তার ডান পাশে থামিয়েই ট্রাকের দরজা খুলে নেমে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের পিছনের বক্সের মধ্যে একটি বাজারের ব্যাগের ভিতর ৪টি পোটলায় ৪ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ট্রাকসহ গাঁজা জব্দ করা হয়।

এই বিষয়ে ট্রাকের ড্রাইভারকে পলাতক আসামি দেখিয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।