মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১১:০০
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

অতিরিক্ত চার সচিব নতুন দায়িত্বে, দুইজন অবসরে

ডেস্ক রিপোর্ট ।। অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া একই পদমর্যাদার দুই কর্মকর্তা অবসরে যাচ্ছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মুসরাত মেহ্ জাবীনকে পরিকল্পনা বিভাগে, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে খাদ্য মন্ত্রণালয়ে এবং বিয়ামের পরিচালক মো. আব্দুল মান্নানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করা হলো।

এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু বকর সিদ্দিক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মাহাবুবুর রহমান চাকরি থেকে অবসরে যাচ্ছেন।