শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৩
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বিদেশ ফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরে চালু হলো শাটল বাস সার্ভিস

ডেস্ক রিপোর্ট ।। বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে শাটলবাস সার্ভিস চালু করল বিআরটিসি। আপাতত দুইটি বাস দিয়ে এই সার্ভিস চালু হলেও পরবর্তীতে বাড়ানো হবে জনিয়ে বিআরটিসি।

বুধবার (২৬ জুন) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়- প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা, দেশি ও বিদেশি পর্যটক ও সাধারণ যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ সামগ্রী পরিবহনের সুবিধার্থে বিআরটিসি বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। এই পরিসেবার মাধ্যমে বিমানবন্দরের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, রয়েছে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ফ্রি ওয়াই-ফাই এবং প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাসে উঠা নামার বিশেষ ব্যবস্থাও রয়েছে।

গাজীপুরস্থ সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় বিআরটিসি নিজস্ব কারিগরি দক্ষতায় প্রাথমিকভাবে ২টি বিশেষ শাটল বাস দিয়ে রুটটি চালু করা হল।

প্রাথমিকভাবে বাস দুটি বিমানবন্দর টার্মিনাল-২ থেকে যাত্রা শুরু করে বিমানবন্দর গোলচত্বর থেকে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে বিমানবন্দর গোলচত্বর দিয়ে আবারো বিমানবন্দর টার্মিনাল-২ পর্যন্ত আসবে।