শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৩২
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

সাপে কাটা রোগীকে মাজারে নিয়ে পানপড়া খাওয়ানোর পর মৃত্যু

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লার হোমনায় সাপের কামড়ে তানজিনা আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার গোয়ারিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিনা ওই গ্রামের আলী আহমেদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিনা সকালে বাড়ির আঙিনা পরিষ্কার করার কাজ করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু রোগীকে ভর্তি না করিয়ে তারা নিয়ে যান মাজারে। সেখানে ওই নারীর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহিদ উল্লাহ বলেন, ‘দুপুরে সাপে কাটা একজন নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমরা তাকে যথোপযুক্ত চিকিৎসাসেবা দিয়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দেই। এসময় রোগীর সঙ্গে থাকা লোকজন নিষেধ অমান্য করে রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যান। এরপর দেড় ঘণ্টা পর সাপে কাটা নারীকে পুনরায় হাসপাতালে নিয়ে আাসেন স্বজনরা। তবে জীবিত নয় মৃত।’

জানা গেছে, হাসপাতাল থেকে নিয়ে সাপে কাটা ওই নারীকে উপজেলার একটি মাজার এলাকায় নিয়ে সুস্থতার জন্য পানপড়া খাওয়ান। এরপরই সে নিস্তেজ হয়ে পড়ে।

সাপে কাটা রোগীদের বিষয়ে ডা. মো. শহিদ উল্লাহ বলেন, ‘সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা হাসপাতালে রয়েছে, তাই সাপে কাটা রোগীকে অন্য কোথাও না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসার আহ্বান জানাই।’

হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদিন জানান, সাপের কামড়ে নারীর মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।