মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৫
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

কুমিল্লায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা রিজিয়নের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক করা হয়েছে।

রবিবার (২৩ জুন ২০২৪) সকাল অনুমান ৬টা ১৫মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন আলেখারচর সাকিনস্থ ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার সামনে চেকপোস্ট করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী এশিয়া লাইন বাস নং- ঢাকা মেট্টো-ব-১৪-৭৬৭৫ হতে এসআই শরীফ উদ্দিন, এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় লাকি বেগম(৩৫), স্বামী- সোহেল মিয়া, থানা- দেবিদ্বার, জেলা কুমিল্লা এর বহনকারী ব্যাগের মধ্যে দুটি পোটলায় ৩ (তিন) কেজি করে সর্বমোট ০৬ (ছয়) কেজি গাঁজাসহ তাকে আটক করা হয় ।

এই বিষয়ে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।