বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৫
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

চামড়া পাচার রোধে কঠোর নজরদারিসহ দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানায় স্পিড গান ব্যবহার

ডেস্ক রিপোর্ট ।। চামড়া পাচার রোধে কঠোর নজরদারিসহ দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানায় স্পিড গান ব্যবহার করা হয়েছে।

সোমবার (২৪ জুন ২০২৪) তারিখে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা ও দাউদকান্দি হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে অবস্থান করে পুলিশ অফিসার ও ফোর্সের প্রয়োজনীয় ব্রিফিং শেষে বিশেষ অভিযানের নের্তৃত্ব প্রদান করেন এবং অদ্য সকাল ৬টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঈদের পর ১ (এক) সপ্তাহ কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকা অভিমুখে যাওয়া বন্ধ করতে কঠোর নজরদারি করা সহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লা রিজিয়নের ২২ থানার অফিসার ও ফোর্স কর্তৃক সংশ্লিষ্ট হাইওয়ে থানা এলাকায় বিশেষ অভিযানে মোতায়েন থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রয়োগ করে ২৩৩টি প্রসিকিউশন দেওয়া হয়।এর মধ্যে স্পিড গান ব্যবহার করে ওভার স্পিডের ৮৭ ধারায় ৭৩টি এবং অন্যান্য ধারায় ১৬০টি প্রসিকিউশন দেওয়া হয়।

এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম বলেন, স্বস্তির ও আনন্দের ঈদ যাত্রা উপহার দিতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন মহাসড়কে সদা জাগ্রত থেকে যে ভাবে দায়িত্ব পালন করেছে, ঠিক একই ভাবে দুর্ঘটনা প্রতিরোধে ঈদের পরেও হাইওয়ে পুলিশ মহাসড়কে থেকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি এ সময় সরকার নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো এবং মহাসড়কে সতর্ক ভাবে, সাবধানে এবং দায়িত্ব নিয়ে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট সকল ড্রাইভারদের প্রতি অনুরোধ জানাচ্ছেন। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এ সময় কুমিল্লা রিজিয়নের ২২ থানার মহাসড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে ঈদের পর ১ (এক) সপ্তাহ কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকা অভিমুখে যাওয়া বন্ধ করে কঠোর নজরদারির মাধ্যমে চামড়া পাচার বন্ধ করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২২টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।

মূলত ঈদের পরবর্তী দিনগুলোতে মহাসড়কে গাড়ির চাপ কম থাকার কারণে মহাসড়ক গুলো ফাঁকা থাকে। এই সুযোগ মোটরসাইকেল, প্রাইভেট কার, জীপ, বাসসহ অন্যান্য গাড়ি গুলো দ্রুত গতি বা বেপরোয়া গতিতে চালানোর প্রবনতা লক্ষ্য করা যায়। ফলশ্রুতিতে ঈদ পরবর্তীতে প্রায়ই গাড়ি গুলো দুর্ঘটনায় কবলিত হয়ে মানুষ মারা যায় ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এই বিষয়টি মাথায় রেখে সরকার নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালানো নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২২ থানা কর্তৃক স্পিড গান ব্যবহার করে প্রসিকিউশন দেওয়া হচ্ছে। কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকা অভিমুখে যাওয়া বন্ধ করতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ সহ এই ধরনের অভিযান হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে অব্যাহত থাকবে।