মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০ জুন ২০২৪) দুপুর ১টা ৩০ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর কাইয়ুম উদ্দিন চৌধুরী ও সংগীয় ফোর্সসহ কক্সবাজার – টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন নয়াপাড়া সাকিনের আব্দুল আলীম এর বাড়ির সামনে চেকপোস্ট করাকালীন টেকনাফ হতে কক্সবাজার অভিমূখী পালকী সার্ভিসের একটি লোকাল বাস যার রেজিঃ নং- কক্সবাজার-জ-১১-০৩৩৫ থামিয়ে চেক করা কালীন সময়ে বাসের ডান পাশে পিছনের সিটের যাত্রীর আসনের উপরে মালামাল রাখার স্থানে একটি ছোট থলে পাওয়া যায়।বাসে থাকা যাত্রীদের জিজ্ঞাসা করার পরও থলের কোন মালিক পাওয়া যায় না। পরে বাসের যাত্রী, বাসের চালক ও হেলপারদের উপস্থিতিতে উক্ত থলের ভিতর স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি কালো পলিথিনের প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেটের ভিতরে ৫টি নীল রংয়ের বায়ু রোধক প্যাকেট ছিল; যার প্রত্যেক প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে তা জব্ধ তালিকা মূলে জব্ধ করা হয়। উক্ত ইয়াবা ট্যাবলেটের কোন মালিক বা সন্দেহ ভাজন কাউকে না পাওয়ায় পরিত্যক্ত হিসেবে জব্ধ করা হয়। জব্ধকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য অনুমান (১০০০ × ৩০০) = ৩০০০০০ (তিন লক্ষ) টাকা। প্রকাশ থাকে যে, বর্ণিত বাসের শেষের দুই সারিতে কোন যাত্রী ছিল না। এ ব্যপারে আইনগত ব্যবস্থা হিসেবে থানায় জিডি করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।