বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০৭
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

তেহরানের অতিথি ভবনে ‘দু’ মাস আগে থেকেই বিস্ফোরক পেতে রাখা হয়েছিল

অনলাইন ডেস্ক ।। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত বুধবার ইরানে এক হামলায় নিহত হয়েছেন। সেই হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, হানিয়া তেহরানের যে অতিথি ভবনে হামলায় নিহত হয়েছেন সেখানে প্রায় দুই মাস আগে থেকেই বিস্ফোরক পেতে রাখা হয়েছিল।

গত মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া।

ওই ভবনে থাকা মধ্যপ্রাচ্যভিত্তিক সাতজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তেহরানের গেস্ট হাউসে নিজের কক্ষে হানিয়া আছেন, এটা নিশ্চিত হওয়ার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ওই সাত কর্মকর্তার মধ্যে দুইজন ইরানিয়ান ছাড়াও একজন আমেরিকানও রয়েছেন।

ইরানের দুই কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল-নাখালাহ ইসমাইল হানিয়ার পাশের কক্ষেই অবস্থান করছিলেন।

তাদের মতে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই হানিয়াকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। কারণ বিস্ফোরণে তার কক্ষের খুব বেশি ক্ষতি হয়নি। তাই বোঝাই যায় এটা খুব পরিকল্পিত হত্যাকাণ্ড।

ওই হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস। যদিও এখন পর্যন্ত এই হামলার দায় নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে এই হামলার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।