বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৯:২৪
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো.মিলন হাওলাদার,বরিশাল ।। বরিশালে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল মহানগর কলেজে বরিশাল জেলা শাখার উদ্যোগে আজ ৫৬তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে দুইশতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনারের পরিবর্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ সোহরাব হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী; বিভাগীয় কার্যালয়, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম; জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। অমৃত লাল দে কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী বিজয় কৃষ্ণ দে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আইউব আলী হাওলাদার স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপপরিচালক সাজ্জাদ পারভেজ। বক্তারা দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতায় সাদাছড়ির প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অতিরিক্ত কমিশনার মোঃ সোহরাব হোসেন তাঁর বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আরও বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেন।