মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বরিশালে ওলামা দলের বিভাগীয় কর্মী সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বরিশাল বিভাগীয় কর্মী সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর ওলামাদলের সদস্য সচিব হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহবায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মোঃ নেছারুল হক।

সভায় প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা এবিএম রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম আসলামী,জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শাহাদাত হোসেন সবুজ।সভায় সভাপতিত্ব করেন,বরিশাল মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা আঃ রহমান তালুকদার।

সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের আলেম ওলামাদের মসজিদ, মাদ্রাসা থেকে চাকুরীচ্যুত করে নানা ভাবে অত্যাচার নির্যাতন করে আমাদের বাকরুদ্ধ করেছিল।পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হলে আমরা আমাদের গনতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি।আজকে আমরা কথা বলতে পারছি।স্বাধীন ভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছি।সুতরাং আমাদের সংগঠনকে আরো বেগবান করে গড়ে তুলতে হলে সবাইকে একযোগে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর কাজী সমিতির সভাপতি মাওলানা আঃ রব,যুগ্ম সাধারণ সম্পাদক নকীব আনিছুর রহমান সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওলামা দলের নেতৃবৃন্দ।