রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৩২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাংবাদিকদের লেখনীর কারণেই জবাবদিহিতা সৃষ্টি হয় :বাবুগঞ্জে সদ্য যোগদানকৃত ইউএনও

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ।। সাংবাদিকদের লেখনীর কারণেই সাধারণ জনগনের সেবা নিশ্চিত হয়। এছাড়া কর্মকর্তাদের জবাবদিহিতার বন্দোবস্ত হয় সংবাদকর্মীদের লেখনীর কারণে। আপনারা আমাকে সব সময় সঠিক তথ্য দিয়ে এই জনপদের উন্নয়ন ও সাধারণের সেবা নিশ্চিতে সাহাজ্য করবেন বলে আশা করছি। উপজেলা প্রশাসন সবসময়ই ন্যায়ের পক্ষে ও অন্যায়ের পক্ষে থাকবে”।
মঙ্গলবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বরিশালের বাবুগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব’র সভাপতি সাইফুল রহিম, সিনিয়র সহ সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক আল আমিন, সাংবাদিক এস মাহমুদ, রুবেল সরদার, সৌরভ প্রমুখ।
উল্লেখ্য যে, রবিবার আনুষ্ঠানিকভাবে বাবুগঞ্জে নতুন ইউএনও হিসেবে যোগদান করেন ফারুক আহমেদ। তিনি এর আগে বরগুনার বেতাগী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে অফিসার পদে যোগদান করেন। নতুন ইউএনও ফারুক আহমেদ -কে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।