রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আমিরাতে সাধারণ ক্ষমা পেয়েছেন ৫০ হাজার বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট ।। ৫০ হাজার অবৈধ বাংলাদেশিকে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। এর মাধ্যমে এখনো সেখানে অবস্থানরত অন্য অবৈধ বাংলাদেশিদের এ সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

রফিকুল আলম জানান, আমিরাত সরকার চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেখানের অবৈধ প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে। ইতোমধ্যে ৫০ হাজার বাংলাদেশি এই সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন। তবে যারা এখনো এই সুযোগ নেননি তাদের এ সুযোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা খোলার বিষয়ে মুখপাত্র বলেন, আমিরাত বিভিন্ন সময়ে তাদের ভিসানীতি পরিমার্জন করে থাকে। এটা সম্পূর্ণ তাদের বিষয়। জুলাইয়ের আগে থেকেই আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসানীতি পরিবর্তন করে। জুলাইয়ের পর তাদের ভিসানীতি আরও কঠিন হয়েছে বলে মনে হচ্ছে। যদিও আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে, তা আমিরাত কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হচ্ছে। তারা বিবেচনা করবেন বা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

ভারতীয় ভিসা জটিলতার কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের অনুরোধে দিল্লিতে অবস্থিত ইউরোপের চার দেশের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসার বিকল্প ব্যবস্থার কথা জানান মুখপাত্র। তিনি বলেন, ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস ভারতে। তবে ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি ইউরোপিয়ান দূতাবাস ঢাকায় রয়েছে। উচ্চশিক্ষার জন্য ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা অন্যান্য দেশের পাশাপাশি ফিনল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, গ্রিস এই চারটি দেশের ভিসার জন্য আবেদন করেছেন।

তিনি বলেন, ভারতীয় ভিসাসংক্রান্ত জটিলতার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে দেশগুলোর নয়াদিল্লির দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যোগাযোগ ছাড়াও বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লির মাধ্যমে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্টের বিকল্প ব্যবস্থার বিষয়ে অনুরোধ করা হয়েছিল। এছাড়া উক্ত দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোও সংশ্লিষ্ট পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে কার্যকরী বিকল্প ব্যবস্থার অনুরোধ জানিয়েছে।

রফিকুল আলম বলেন, বারবার অনুরোধের পরও এসব দেশ নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসে সশরীরে উপস্থিতি ব্যতীত অন্য কোনো বিকল্পের বিষয়ে অপারগতা প্রকাশ করে। তবে পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর ক্ষেত্রে আমরা ভালো অগ্রগতি দেখতে পেয়েছি। মুখপাত্র জানান, ঢাকায় অবস্থিত ৫১টি দূতাবাসের মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্কসহ মোট ১৩টি ইউরোপের। ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে স্থাপনের বিষয়টি একান্তই সেসব দেশের নিজস্ব সিদ্ধান্ত। তবে শিক্ষার্থীসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সর্বস্তরের আলোচনায় বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করা হচ্ছে।