বুধবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৯
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট ।। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে আহতদের মধ্যে ৫০০ জনের প্রত‍্যেককে ৫০ হাজার টাকা চিকিৎসা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সমাজ কল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে পুনাক সভানেত্রী আহতদের শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা এবং বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তাদের চিকিৎসার বাস্তব অবস্থা উপদেষ্টার কাছে বর্ণনা করেন। উপদেষ্টা গুরুত্বসহ পুনাক সভানেত্রীর কথা শোনেন। তিনি একটি পরিকল্পনার মাধ্যমে আহতদের পুনর্বাসন ও দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন। পুনাক সভানেত্রীর সাথে জুলাই আন্দোলনের কয়েকজন বিপ্লবী বীর উপস্থিত ছিলেন।

এ সময় সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী, পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।