রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বৌভাতে অতিরিক্ত লোক আসায় বর-কনে পক্ষের সংঘর্ষ, আহত ১০

ডেস্ক রিপোর্ট ।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বৌভাতের অনুষ্ঠানে অতিরিক্ত লোক আসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের মা ফিরোজা খাতুনসহ উভয়পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়ার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলাম (৪০), আরও ৬ জন। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদ এর সঙ্গে একই উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিক এর কন্যা আঁখী খাতুন এর বিয়ে হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যায় বরের বাড়ি নাগরৌহা গ্রামে বৌভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ এর জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বরের বাবা নুরুল হক জানান, কনে পক্ষের লোকজন অনুষ্ঠানে খাওয়ার সময়ে তাদের সঙ্গে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করছে। এতে তাদের ৭ জনের মতো আহত হয়েছে। এছাড়া বৌভাতের অনুষ্ঠান পণ্ড করেছে কনে পক্ষ।

তবে মেয়ের বাবা নিদান প্রামাণিক অভিযোগ করে বলেন, তাদের অতিরিক্ত লোক আসেনি কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন তাদের ওপর আক্রমণ করে, এতে তাদের ৩ জনের মতো আহত হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোকলেছুর রহমান জানান, বিয়ে বাড়ির বৌভাতের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছে, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।