বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:২৭
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর উত্তরাতে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ১০টা ৪৪ মিনিটে ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ১টি ইউনিট। এরপর একে একে আরও ৮টি ইউনিট যোগ দেয়। পরে যোগ দেয় আরও ৩টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২ টি ইউনিট আগুনে কাজ করছে করছে। দুপুর পৌনে ১ টা পর্যন্ত ফায়ার সার্ভিস ৬ জনকে জীবিত উদ্ধার করেছে।