রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং, দুপুর ১২:২১
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন এডিশনাল আইজি দেলোয়ার হোসেন মিঞা

ডেস্ক রিপোর্ট ।। খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা

বুধবার ১৮ডিসেম্বর ২০২৪ ইং তারিখ দুপুর সাড়ে ১২টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশ প্রধান এডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা।

এসময়ে তিনি ছালামী গ্রহণ এবং থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাইওয়ে পুলিশের জন্য কল্যাণমূলক সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, পুলিশের কাজকর্মকে ঈমানী দায়িত্ব মনে করে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে তা প্রতিপালন করতে হবে।

কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এসময়ে বলেন, হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মহাসড়কে অবস্থান করে আন্তরিকভাবে নিজ দায়িত্ব পালন করতে হবে এবং কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠানে সক্রিয় ভাবে অংশ গ্রহণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে ঢাকা-সিলেট মহাসড়ক গতিশীল রাখতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, স্টাফ অফিসার টু এডিশনাল আইজি, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও অত্র থানার অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।