রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং, সকাল ৬:৫০
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

সিলেট হাইওয়ে পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ ও মতবিনিময় করলেন এডিশনাল আইজি দেলোয়ার হোসেন মিঞা

ডেস্ক রিপোর্ট ।। সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ ও মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশের এডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা

বৃহস্পতিবার ১৯ডিসেম্বর ২০২৪ ইং তারিখ বিকাল ৩টায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা করলেন হাইওয়ে পুলিশের প্রধান এডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা।

এসময়ে তিনি ছালামী গ্রহণ এবং সিলেট রিজিয়নের সকল পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সের বক্তব্য শ্রবণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাইওয়ে পুলিশের জন্য কল্যাণমূলক সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, পুলিশের কাজকর্মকে ঈমানী দায়িত্ব মনে করে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে তা প্রতিপালন করতে হবে। এছাড়াও তিনি ১৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ সিলেট রিজিয়নের হবিগঞ্জ জেলাধীন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সের সাথে সার্বিক কল্যাণ সংক্রান্তে মতবিনিময় সভা করেন।

কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এসময়ে বলেন, হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মহাসড়কে অবস্থান করে আন্তরিকভাবে নিজ দায়িত্ব পালন করতে হবে এবং কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠানে সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে ঢাকা-সিলেট মহাসড়ককে সবসময় গতিশীল রাখতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্টাফ অফিসার টু এডিশনাল আইজি, মৌলভীবাজার জেলার শেরপুর হাইওয়ে থানা, মৌলভীবাজার জেলার সাতগাঁও হাইওয়ে থানা, সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানা এবং সিলেট জেলার তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বৃন্দ ও অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।